Breaking News
Home / Uncategorized / রোজগার মেলায় 71,000 যুবকে কর্মসংস্থান প্রধানমন্ত্রী মোদীর

রোজগার মেলায় 71,000 যুবকে কর্মসংস্থান প্রধানমন্ত্রী মোদীর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মসংস্থান মেলায় 71,000 যুবকদের যোগদানের চিঠি প্রদান করলেন, সঙ্গে প্রধানমন্ত্রী নবনিযুক্ত সকল যুবকে অভিনন্দনও জানালেন।

জুনিয়র ইঞ্জিনিয়ার(Junior Engineer), লোকো পাইলট (Loco Pilot), টেকনিশিয়ান( Technician), ইন্সপেক্টর (Inspector), সাব ইন্সপেক্টর(Sub-inspector), কনস্টেবল(Constable), স্টেনোগ্রাফার(Stenography), জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট( Junior Accountant), গ্রামীণ ডাক সেবক(Postal), আয়কর পরিদর্শক, শিক্ষক, নার্স, ডাক্তার, সামাজিক নিরাপত্তা অফিসার, পিএ-এর মতো বিভিন্ন বিভাগে এই নিয়োগগুলি করা হয়েছে।

এই অনুষ্ঠানে যুবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আত্ম-শিক্ষা আজকের প্রজন্মকে দেওয়া একটি উপহার, এটাকে কোনোভাবে হারিয়ে যেতে দেবেন না। প্রযুক্তি থেকে স্ব-শিক্ষার মাধ্যমে ক্রমাগত আপনার জ্ঞানকে প্রসারিত করতে থাকুন।’

তিনি আরও বলেন, ‘আমি আমার ভেতরের ছাত্রকে কখনো মরতে দেইনি। আপনিও সবসময় কিছু না কিছু শিখতে থাকুন এবং সবসময় আপনার জ্ঞান বাড়াতে থাকুন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দ্রুত গতিশীল ভারতে কর্মসংস্থান ও স্ব-কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। যখন উন্নয়ন দ্রুত হয়, তখন স্ব-কর্মসংস্থানের সুযোগ বহুগুণ বৃদ্ধি পায়

দেশের প্রতিটি গ্রামে ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া হচ্ছে। যখন আমরা গ্রামগুলিকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করি, তখন উন্নয়নের গতি ত্বরান্বিত হচ্ছে’।

আত্ম-কর্মসংস্থানের গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি জানান, মানুষ দেশের ছোট ছোট শহরে স্টার্টআপ শুরু করছে যা আত্মবিশ্বাসের কেন্দ্রে পরিণত হয়েছে। স্টার্টআপ নিয়ে তরুণদের যে উৎসাহ রয়েছে তা দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *