চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক: অবশেষে গ্রেফতার কুন্তল ঘোষ। ইডি’র হাতে ‘গ্রেপ্তার’ হন এই তৃণমূল যুব নেতা। নিউটাউনের চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে টানা ২৪ ঘণ্টা তল্লাশির পর ‘গ্রেপ্তার’ করা হয় তাকে।
তদন্তে অসহযোগিতার অভিযোগে তৃণমূল যুব নেতাকে ‘গ্রেপ্তার’ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।কয়েকদিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল এসএসসি ও টেট দুর্নীতিতে কুন্তলের বিরুদ্ধে বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলেন। তবে শনিবার মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন শাসক দলের ধৃত এই যুব নেতা।
তার বক্তব্য, “তাপস মণ্ডলের দাবি মতো টাকা দিতে পারিনি আমাকে ব্ল্যাকমেইল করছিল। তাই আমার এই অবস্থা।” তাঁর বিরুদ্ধে চাকরী দেওয়ার নাম করে প্রায় ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলেন তাপস মণ্ডল। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে কুন্তল বলেন, “আমি টাকা নিইনি, ওই তাপস মণ্ডল আমাকে ফাঁসাচ্ছে।”
কয়েকদিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল এসএসসি ও টেট দুর্নীতিতে কুন্তলের বিরুদ্ধে বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলেন। এই ব্যাপারে কিছু নথি তাপস মণ্ডলের মাধ্যমে এসেছে সিবিআইয়ের হাতে। সেই নথিগুলি যাচাই করতেই বুধবার কুন্তলকে সিবিআই নিজাম প্যালেসে নিজেদের দপ্তরে ডেকে পাঠায়।
ওইদিন বিকেল তিনটে নাগাদ হুগলির তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল ঘোষ নিজাম প্যালেসে যান। তিনি কিছু নথিও জমা দেন। ঘণ্টা দুই ধরে তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকরা।।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news