Breaking News
Home / কলকাতা / নকশাল আন্দোলনের জেরে ভিটেখানা পরিবর্তন- জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

নকশাল আন্দোলনের জেরে ভিটেখানা পরিবর্তন- জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্থান বিনোদন ডেস্ক:
কৌশিক গঙ্গোপাধ্যায়ের-র পরিচালনায় চতুর্থ ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । আগামী বছরের অর্থাৎ ২০২৪ এর ২০ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। আর সোশ্যাল মিডিয়ায় এবার ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা নিজেই।

‘কাবেরী অন্তর্ধান’ করতে গিয়ে তাঁর মনে আসছে পরিচালক তপন সিংহের ছবি ‘অন্তর্ধান’ এর কথা মণিরত্নমের ‘রোজা’র কথা। নকশাল আন্দোলনের সময় ধরে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘কাবেরী অন্তর্ধান’-এর কথা বলতে গিয়ে পিছন ফিরলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তিনি বলেছেন,”আমার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে সে সময় মুম্বইতে লোকে নকশাল সম্পর্কে জিজ্ঞেস করতে গিয়ে বলত,‘ওরা মুখে কাপড় বেঁধে আসে’ ওই বোমাগুলির অস্থির সময়ে আমাদের বাড়ি ছাড়তে হয়েছিল।”

পাশে পরিচালক কৌশিক ‘দৃষ্টিকোণ’, ‘জ্যেষ্ঠপুত্র’র পরে প্রসেনজিতের সঙ্গে কাজ করা প্রসঙ্গে বললেন, “প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফ্লোর থেকে আমায় পরিচালনায়ও সহযোগিতা করেন। এটা অন্য পাওয়া।”

‘উৎসব’ বাড়ির গালিচার মতো সবুজ মাঠে মুখোমুখি প্রসেনজিৎ-কৌশিক, উঠে এল ইন্ডাস্ট্রি থেকে তারকাদের কথা। এই মুভি সম্পর্কে অভিনেতা প্রসেনজিৎ বলছেন, “কৌশিকের সঙ্গে কাজ করার জন্য যে কোনও অভিনেতাই মুখিয়ে থাকেন, আর তাতে আমিও ব্যতিক্রম নই। খুব কম সময়ে আমি চারটে কাজ করে ফেললাম কৌশিকের সঙ্গে। এই ছবির নামেই মধ্যেই একটা রহস্যেই ইঙ্গিত রয়েছে। তবে কেবল রহস্য নয়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে যেমন একটা পারিবারিক গল্প থাকে, বার্তা থাকে, এই ছবিও তার ব্যতিক্রম নয়।”

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিতে প্রসেনজিৎ র বিপরীতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, এছাড়াও রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, কৌশিক সেন, পূরবশীল আচার্য ও অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা।

সদ্য মুক্তি পেয়েছে এই ছবি পোস্টার। পোস্টারে কৌশিকের মুখে হাসি দেখে তার চরিত্র সম্পর্কে প্রায় কিছুই বোঝা যায় না। কেবল তার হাসির মধ্যে মিশে রয়েছে অনেক অনেক গল্প। কিছুটা হাতে আঁকা ধরণের এই পোস্টার, তার উপরেই রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুখ। বিভ্রান্তি, অবাক, উৎকন্ঠা আর বিরক্তি মেশানো সেই অভিব্যক্তি। কোন ধারায় বইবে এই ছবির গল্প, তা পোস্টারে আন্দাজ করা খুব কঠিন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *