Breaking News
Home / TRENDING / মঙ্গলে অমঙ্গল, ধুলোঝড় গিলে ফেলছে গোটা গ্রহটিকে

মঙ্গলে অমঙ্গল, ধুলোঝড় গিলে ফেলছে গোটা গ্রহটিকে

নিজস্ব সংবাদদাতা:

মঙ্গলে অমঙ্গল চলছে। নাসার তাই মত। আসলে গত দু’সপ্তাহ ধরে মঙ্গল চলছে ভয়ঙ্কর ধুলোঝড়। যা প্রায় গোটা গ্রহটিকেই গ্রাস করতে চলছে। এই মুহূর্তে নাসার দু’দুটি যান টহল দিচ্ছে মঙ্গল গ্রহে। একটির নাম ‘অপরচুনেটি’, অন্যটি ‘কিউরিওসিটি’। দুটি-ই মহাকাশে অন্য গ্রহগুলির তুলনায় কাছে থাকা মঙ্গলের ভয়াবহ ধুলো ঝড়ের ছবি পাঠাচ্ছে নিয়মিত। আশা করা যাচ্ছে বিপজ্জনক ধুলোর ঝড়ে ‘কিউরিওসিটি’র ততো ক্ষতি হবে না। কারণ সেটি চলে পরমাণূ শক্তিতে। অপরপক্ষে ‘অপরচুনেটি’ ইতিমধ্যে ঢেকে গেছে ধুলোর আস্তারণে। যা তার জন্য ভালো নয়। কারণ এই আধুনিক যানটি চলে সৌরবিদ্যুৎ শক্তিতে।

বিজ্ঞানীদের মতে, ঝড় বাড়তে বাড়তে গোটা গ্রহটিকে গিলে ফেলেছে। ‘কিউরিওসিটি’ ও ‘অপরচুনেটি’র মাধ্যমে নাসার গবেষকেরা জানার চেষ্ঠা করছেন কেন ঝড় দু’সপ্তাহ পরেও থামছে না। এই ধরনের ধুলো ঝড় যেখানে অন্য গ্রহগুলিতে এক সপ্তাহের বেশি টেকে না।

শেষবার মঙ্গলে এমন ধুলোঝড় হয়েছিল ২০০৭ সালে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *