Breaking News
Home / TRENDING / বিমানে গরম লাগছে বলে এমন কাণ্ড করলেন চৈনিক যাত্রী

বিমানে গরম লাগছে বলে এমন কাণ্ড করলেন চৈনিক যাত্রী

নিজস্ব সংবাদদাতাঃ
প্লেনের ভেতর দমবন্ধ হয়ে আসছিল। জানলা খুলে একটু খোলা হাওয়া খেতে ইচ্ছা করছিল। যেমনি ভাবা, তেমনি কাজ। সামনের হাতল ধরে দিলেন টান। আর ব্যস! হুড়মুড়িয়ে গোটা দরজাটাই খুলে এমার্জেন্সি স্লাইড বেরিয়েএল। ঘটনা চীনের মিয়াংয়াং নানজিয়াও বিমানবন্দরের। ঘটনাটি যখন ঘটে বিমান তখন রানওয়েতে চলে গিয়েছে । কিছুক্ষণ পরেই টেকঅফ। এরই মধ্যে এক যাত্রীর এই কাণ্ডে সোরগোল গোটা বিমানবন্দরে। যদিও যাত্রীটি জানিয়েছেন, তিনি জানতেন না হাতলটি এমার্জেন্সি ডোরের। হাতলে টান মারলে যে দরজা খুলে যাবে তাও জানা ছিল না বলে জানিয়েছেন চেন নামের ওই যাত্রী। তবে চেনকে এত সহজে ছাড়তে নারাজ বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান দেরি করানো ও হয়রানির অপরাধে তাঁকে ৭০ হাজার ইয়েন জরিমানা করা হয়েছে। এছাড়াও, ১৫ দিনএর পুলিশি হেফাজত হয়েছে চেনের।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *