Breaking News
Home / TRENDING / শেষকালে সন্ধি! দেওচা-পাঁচমির কয়লাখনি উদ্বোধনে মোদীকে আমন্ত্রণ মমতার

শেষকালে সন্ধি! দেওচা-পাঁচমির কয়লাখনি উদ্বোধনে মোদীকে আমন্ত্রণ মমতার

নীল রায়।

দেউচা পাঁচমির প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সময় চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের অতিসক্রিয়তা তথা রাজীব কুমার (Rajiv Kumar) নিয়ে কোনও আলোচনাই হয়নি বলেই দাবি করলেন তিনি। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। রাজীব কুমার ও সিবিআইয়ের টানাপোড়েনের মাঝে আচমকাই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান মমতা। তখন থেকেই জল্পনা শুরু হয়—সিবিআইয়ের অতিসক্রিয়তা রুখতে তথা রাজীব কুমারের গ্রেফতারি ঠেকাতে রাজধানীতে পাড়ি দিচ্ছেন মমতা ‌।

এদিনের বৈঠকের শুরুতে হলুদ গোলাপের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়নি বলেই জানান মমতা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের দাবি দেওয়া ছাড়াও দেওচা-পাঁচমির প্রকল্প নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে তাঁদের মধ্যে। প্রধানমন্ত্রী সময় দিলে তবে সেই প্রকল্পের উদ্বোধন তাঁর হাত দিয়ে করাতে চায় রাজ্য। দুর্গাপূজো ও নবরাত্রির মত উৎসব কেটে গেলে প্রধানমন্ত্রী কাছে সময় চেয়েছেন তিনি। রাজ্যের সাড়ে ১৩ হাজার কোটি টাকা পাওনা কথাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‌

মুখ্যমন্ত্রী বারবার রাজ্যের উন্নয়নমূলক কাজ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরতে চাইলেও সংবাদমাধ্যমের প্রশ্ন ছিল, সিবিআই, এনআরসি ও রাজীব কুমারকে কেন্দ্র করে। এমন প্রশ্নের জেরে দ্রুত সাংবাদিক সম্মেলন শেষ করে দেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *