Breaking News
Home / TRENDING / মোদীর পর অমিত ‘ভাই’য়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ মমতার

মোদীর পর অমিত ‘ভাই’য়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ মমতার

নীল রায়:

প্রধানমন্ত্রীর পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ‘ভাই’য়ের সঙ্গেও দেখা করার ইচ্ছে প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অমিত শাহ’র সঙ্গেও দেখা করতে চান বলে জানান তিনি। রাজনৈতিক প্রশ্ন এড়াতে বলেন, এই ধরনের বৈঠক সবসময় “চেয়ার টু চেয়ার”।‌ যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে কখনওই মধুর সম্পর্ক নয় তৃণমূল নেত্রীর। গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর (Narendra Modi) পাশাপাশি অমিত শাহ’কেও (Amit Shah) তেড়ে-ফুঁড়ে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, নিজের দিল্লি সফরের ঘোষণার সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনার কথা জানাননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‌কিন্তু এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দেন, স্বরাষ্ট্রমন্ত্রী কাছেও সময় চাওয়া হয়েছে। যদি তিনি সময় দেন তাহলে আগামীকাল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। সঙ্গে জানিয়েছেন রাজনাথ সিংহ (Rajnath Singh) স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীনও তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাই বিষয়টি নিয়ে অহেতুক জলঘোলা হচ্ছে বলে মনে করেন তৃণমূল সুপ্রিমো।

শুধু তাই নয়, আরও একটি বিষয় রাজধানীর রাজনৈতিক কারবারীদের নজর টেনেছে। গত পাঁচ বছরে যখনই মমতা দিল্লিতে এসেছেন, ততবারই তৎপরতা বেড়েছে বিরোধী শিবিরে। সেই সময় বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করাই ছিল মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের অন্যতম উদ্দেশ্য। কখনও সোনিয়া গাঁধীর (Sonia Gandhi) বাসভবনে দেখা গিয়েছে মমতাকে। কখনও আবার এইচডি দেবেগৌড়া, অরবিন্দ কেজরিওয়াল! এমনকি সিপিএমের পিনারাই বিজয়নের সঙ্গে সাক্ষাৎ করতে কুণ্ঠাবোধ করেননি বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু এবার তাঁর কর্মসূচি আলাদা। অনেক বেশি নমনীয় হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি এখন অমিত শাহ’র সময়ের প্রত্যাশী!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *