ওয়েব ডেস্ক:
আবারও মোদির বৈঠকে না মমতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে যাচ্ছেন না কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি লিখে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, লোকসভা ও রাজ্যসভায় যে সমস্ত দলের সাংসদ রয়েছে, সেই সব দলের সভাপতিদের সঙ্গে বৈঠকে বসতে চান প্রধানমন্ত্রী। আগামিকাল, বুধবার সেই বৈঠক। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রধান, ফলে তাঁকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শেষ পর্যন্ত যে বৈঠকে হাজির থাকছেন না বলে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগের বৈঠকেও যাননি মমত বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news