চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কোভিড ১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই নেতৃত্বের নিরিখে পৃথিবীর বহু উন্নত দেশের রাষ্ট্র নায়কদের পিছনে ফেলে সেরার শিরোপা পেলেন তিনি। বিশ্বের ১০টি দেশের রাষ্ট্র প্রধানদের মধ্যে একটি সার্ভে করেছে মার্কিন সার্ভে সংস্থা মর্নিং কনসাল্ট। সেই সার্ভের প্রকাশিত রিপোর্টে বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্র নায়কদের থেকে ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা অনেক বেশি প্রশংসা পাচ্ছে। তার ফলেই তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। মার্কিন এক সংস্থার করা সার্ভে রিপোর্টে এই প্রমাণই পাওয়া যাচ্ছে।
মর্নিং কনসাল্টের সার্ভের রিপোর্টে জনপ্রিয়তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরেই রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। তিন নম্বরে রয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এই তালিকায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন রয়েছেন। সার্ভে রিপোর্ট বলছে, চলতি বছরের শুরুতে ভারতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ছিল ৭৬ শতাংশ। নভেল করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়াইয়ে তাঁর ভূমিকায় সেটাই বেড়ে গত ২১ এপ্রিল হয়েছে ৮৩ শতাংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news