চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গতকাল অভিনেতা ইরফান খানের মৃত্যু সংবাদ নাড়িয়ে দিয়েছিল দেশকে ! বুধবার সকালের শুরুতেই ফের ইন্দ্রপতন। মারা যান অভিনেতা ঋষি কাপুর। একই দিনে কলকাতায় প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী (Chuni Goswami)। নোবেল করোনা ভাইরাসের সংক্রমনের আতঙ্কের সঙ্গে সঙ্গে ভারতবাসীর কাছে এ যেন এক তীব্র শোক। এশিয়াডে সোনা জয়ী ভারতীয় ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন চুনী। বুধবার বিকেলে অশোকা নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় ফুটবলের নক্ষত্র। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই প্রবাদপ্রতীম ফুটবলার। ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে। এদিন বিকেলে সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের সব চেষ্টা বিফল করে চলে গেলেন জাকার্তা এশিয়াডে ভারতীয় ফুটবল দলের সোনাজয়ী অধিনায়ক। বাংলার ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। চুণী গোস্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news