নীল বণিক:
প্রধানমন্ত্রীর সভা নিয়ে টালবাহানা করছে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক মহল, এমনটাই অভিযোগ রাজ্য বিজেপির। দলের রাজ্য সভাপতির অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা নিয়ে জেলা প্রশাসন খুব একটা হেল দোল দেখাচ্ছে না। দিলীপ ঘোষের দাবি প্রধানমন্ত্রীর সভার অনুমতির জন্য কোনও দিনক্ষণের প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার জন্য রাজ্য বিজেপি শুক্রবার জেলা প্রশাসনের কাছে অনুমতি পত্র জমা দেয়। কিন্তু শনি ও রবিবার ছুটির দিন হওয়ায় প্রধানমন্ত্রীর সভার অনুমতি দেওয়ার ব্যাপারে কোনও তৎপরতা দেখা যায়নি প্রশাসনের তরফএ। তবে প্রধানমন্ত্রীর সভা করার ব্যাপারে আশাবাদী রাজ্য বিজেপি। সোমবার সকালেই সভার অনুমতি আদায় করতে জেলা প্রশাসনের দারস্থ হয় রাজ্য বিজেপির এক প্রতিনিধি দল। বিকেলে রাজ্য বিজেপির সভাপতি নিজে খড়গপুরে হাজির হবেন। প্রযোজনে সভার অনুমতি আদায় করতে দিলীপ ঘোষও জেলা প্রশাসনের দারস্থ হবেন বলে বিজেপি সূত্রের খবর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news