Breaking News
Home / TRENDING / উড়ালপুলে কাজের জেরে রাস্তা বন্ধ, যানজটের আশঙ্কা

উড়ালপুলে কাজের জেরে রাস্তা বন্ধ, যানজটের আশঙ্কা

দিপান্বীতা সাধুখাঁঃ

উড়ালপুলের পার্কসার্কাসগামী লেনের প্রায় শেষ প্রান্তের সঙ্গে এজেসি বোস রোড উড়ালপুলকে সংযুক্ত করতে সার্কাস অ্যাভিনিউয়ের একটি অংশে আগামি তিন মাস যান চলাচল বন্ধ থাকবে৷ এর জেরে আগামী সপ্তাহে থেকে ওই এলাকা ও সংলগ্ন রাস্তাগুলিতে যানজট হওয়ার আশঙ্কা থাকছে।

এ দিকে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হচ্ছে ডালহৌসি স্কোয়ার চত্বরে । সাধারন মানুষকে যাতে যানজটের কোপে না পড়তে হয় তারজন্য একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ৷ সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত পরমা আইল্যান্ড থেকে পার্ক সার্কাস কানেক্টরের দিকে যাত্রীবাহী বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকবে৷ দুপুর একটার পর থেকে রাত ন’টা পর্যন্ত সেই গাড়িগুলিকে শেক্সপিয়ার সরণি দিয়ে যেতে হবে৷ এই নতুন নির্দেশিকার ফলে বাইপাসে যান-জট বাড়বে। পুজোর আগে কাজ শেষ না হলে এবারের পুজোয় ট্রাফিক নিয়ন্ত্রণ বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে পুলিশের কাছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *