নিজস্ব সংবাদদাতা
গত দু দিন ধরে কিছুই খাচ্ছে না লখনৌ চিড়িয়াখানার ১৭ বছরের বাঘ ‘শিশির’। কিন্তু কেন তার হঠাৎ এই অরুচি, তা কেউ জানে না। ১১ বছর আগে যখন নন্দন কানন থেকে শিশিরকে লখনৌ আনা হয় তখন বেশ চনমনেই ছিল সে।চিড়িয়াখানার বাকি ১০টি বাঘের সঙ্গে বেশ মিলেমিশেই ছিল শিশির। সকাল হলেই খাঁচার ধারে দাঁড়িয়ে ‘হালুম’ ‘ হালুম’ করে বেশ কিছুক্ষণ ছোট ছোট ছেলেমেয়েদের মনোরঞ্জন করে পেট পুড়ে খেয়ে বসে বসে ঢোলা, বা দিবানিদ্রা দিয়ে বহাল তবিয়তে দিন কাটছিল তার। তবে হলটা কী? কেউ বলছেন, উত্তর ভারতের বৃষ্টিহীন গরমে নাজেহাল শিশির। অনেকে আবার চোখ টিপে বলছেন, পাশের রাজ্যের মুখ্যমন্ত্রীর দেখাদেখি অনশন ‘রোগে’ ধরেছে শিশিরকে। চিড়িয়াখানার কর্মীরা অনেক কষ্টে একবাটি করে চিকেন স্যুপ খাওয়াতে পেরেছেন শিশিরকে। একটি পূর্ণবয়স্ক বাঘ যদিও কিছু না খেয়ে বেশ কয়েকদিন থাকতে পারে। তবুও শিশিরের স্বাস্থ্য নিয়ে সতর্ক রয়েছে লখনৌ চিড়িয়াখানা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news