Breaking News
Home / TRENDING / কংগ্রেসের দাবি উড়িয়ে সেনা জানাল, মোদির আমলেই প্রথম সার্জিক্যাল স্ট্রাইক

কংগ্রেসের দাবি উড়িয়ে সেনা জানাল, মোদির আমলেই প্রথম সার্জিক্যাল স্ট্রাইক

ওয়েব ডেস্ক
সেনা স্পষ্ট করে দিল মোদির আমলেই প্রথম হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক। এই বিষয়ে আজ কংগ্রেসের দাবি উড়িয়ে দেয় তারা। প্রসঙ্গত, জাতীয় কংগ্রেস দাবি করেছিল, তাদের আমলেই প্রথম হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। তাও আবার এক-দু’বার নয়, ছ’বার।  কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের দাবি ধোপে টিকল না। উরি হামলার বদলা নিতেই প্রথম সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত, সোমবার সাফ জানিয়ে দিলেন ভারতীয় সেনার জেনারেল অফিসার ইন চিফ রণবীর সিংহ৷

উরির সেনা শিবিরে জঙ্গি হামলার প্রায় দশ দিন পর ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক করে৷ সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৭টি জঙ্গি ঘাঁটি ও ৪০ জন জঙ্গিকে খতম করে আসে সেনা৷ তথাপি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে কংগ্রেস জানিয়েছিল, ইউপিএ আমলে ছ’বার সার্জিক্যাল স্ট্রাইক হয়৷ কবে কোথায় সেই স্ট্রাইক হয় পরিসংখ্যান দিয়ে তাও জানানো হয়৷ পরে রাজীব শুক্লা জানান, কংগ্রেস কখনও স্ট্রাইকের কৃতিত্ব দাবি করেনি৷ অন্যদিকে মোদি সরকার একটা স্ট্রাইক করেই নিজের পিঠ নিজেই চাপরাচ্ছে৷

তবে এতসবের পর সেনা প্রধানের আজকের বক্তব্যে ফের কংগ্রেস চাপে পড়ল। অন্যদিকে বিজেপি সুবিধাজনক জায়গায় থাকল। ভারতীয় সেনার জেনারেল অফিসার ইন চিফ রণবীর সিংহ সোমবার আরও বলেন, ‘‘রাজনৈতিক দলগুলি কে কী বলছে তা নিয়ে কোনও মন্তব্য করব না৷ সরকার তাদের জবাব দেবে৷ যেটা বাস্তব সেই তথ্যই আমি দিলাম৷’’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *