ওয়েব ডেস্ক:
একাধিক বুথ ফেরত সমীক্ষা বলছে ফের সরকার গড়ছে মোদি। এইসঙ্গে রাজ্যে বিজেপি অভাবনীয় ভালো ফল করতে চলেছে বলেও ইঙ্গিত দিয়েছে এক্সিটপোল। এমত অবস্থায় রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা দিলীপ ঘোষের কটাক্ষ, ‘দিদিমণির মন খারাপ হয়ে গিয়েছে।’ কেন? যেহেতু ‘সরকার গড়বে মোদি।’ এদিকে আজ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সেই বৈঠক নিয়েও ব্যঙ্গ করতে ছাড়লেন না দিলীপ। বললেন, ‘চন্দ্রবাবু নাইডু ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও কাজ নেই, তাই চা খেতে খেতে আড্ডা দেবেন।”
প্রসঙ্গত, এক্সিট পোলে বিজেপির জয়জয়কার। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার মতে, ৩০০ বা তার বেশি আসন পেয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট করে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর অভিযোগ, এটা আসলে পরিকল্পিত ছক।
তথাপি আন্দাজ করাই যায় ফলাফল পরবর্তী কৌশল নিয়ে আলোচনা করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ দেখা করতে এসেছেন চন্দ্রবাবু নাইডু। মোদির বিরুদ্ধে জোট গড়তে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এসব কিছুই পাত্তা দিচ্ছে না বিজেপি। দিলীপ ঘোষের মন্তব্যেই তা স্পষ্ট। দিলীপ এদিন আরও বলেন, ‘সম্ভাবনা দেখেই রাজ্যে ইনভেস্ট করেছিল বিজেপি।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news