Breaking News
Home / TRENDING / আগামীকাল মাধ্যমিকের ফলাফল, জেনে নিন কোথায়, কীভাবে দেখবেন রেজাল্ট

আগামীকাল মাধ্যমিকের ফলাফল, জেনে নিন কোথায়, কীভাবে দেখবেন রেজাল্ট

ওয়েব ডেস্ক:

আগামীকাল মাধ্যমিকের ফলাফল। লোকসভা ভোটের ফলাফলের একদিন আগে মাধ্যমিকের রেজাল্ট। উল্লেখ্য, গত ৮ মে ফলাফলের তারিখ ঘোষণা করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) । আগামীকাল সকাল ১০টার পর থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.org-এ  ছাত্রছাত্রীরা ফলাফল জানতে পারবে।

এছাড়াও যে সমস্ত ওয়েবসাইটগুলি থেকে ফলাফল জানা যাবে সেগুলি হল www.wbbse.org, www.wb.allresults.nic.in (এখনও চালু হয়নি), www,examresults.net, www.exametc.com, www.indiaresult.com, www.result.shiksha.

এছাড়াও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যেতে পারে। WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। এছাড়াও আপনার মোবাইল নম্বরটি প্রি রেজিস্টার করতে পারেন, এতে রেজাল্ট বেরনো মাত্রই এসএমএস পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য www.exametc.com-এ মোবাইল নম্বর এবং রোল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। বা গুগুল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন Madhyamik Result 2019 বা www.result.shiksha অ্যাপগুলি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *