Breaking News
Home / TRENDING / ‘বেহাল’ অর্থনীতি নিয়ে মুখ খুললেন মোদী, বললেন আর্থিক অবস্থা নিয়ে চলছে অপপ্রচার

‘বেহাল’ অর্থনীতি নিয়ে মুখ খুললেন মোদী, বললেন আর্থিক অবস্থা নিয়ে চলছে অপপ্রচার

ওয়েব ডেস্ক:

দেশের অর্থনীতিকে সুরক্ষিত করেছে বর্তমান কেন্দ্রীয় সরকার। ৫-৬ বছর আগে যা ধ্বংসের পথে যাচ্ছিল, জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার দিল্লিতে ASSOCHAM (অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া)-র ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোদী ৷ সেখানেই দেশের অর্থনৈতিক অবস্থানের পক্ষে জোর সওয়াল করেন তিনি ৷ বলেন, “পাঁচ-ছয় বছর আগে দেশের অর্থনীতি ধ্বংসের দিকে এগোচ্ছিল ৷ আমাদের সরকার যে শুধু সেই পরিস্থিতিকে স্থিতিশীল করেছে তা-ই নয়, শৃঙ্খলাবদ্ধও করেছে ৷” এদিন মোদী আরও বলেন,”এদেশের শিল্প ক্ষেত্রের দীর্ঘদিনের চাহিদা মেটাতে মনোনিবেশ করেছি আমরা ৷ এইসঙ্গে নড়বড়ে অর্থনৈতিক পরিকাঠামোকে মজবুত করার লক্ষ্য নিয়েছি আমরা। ”

উল্লেখ্য, এমন সময় প্রধানমন্ত্রী এতখানি দাবি করলেন যখন ভারতের জিডিপি নজিরবিহীনভাবে ৪.৫%-এ নেমে গিয়েছে।

যদিও আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদীর কথায়, বর্তমান এমন এক সরকার শাসন ক্ষমতায় রয়েছে, যারা একইসঙ্গে কৃষক, শ্রমিক ও শিল্প সংস্থাগুলির সুবিধা-অসুবিধা শুনতে রাজি রয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কেন্দ্রীয় সরকারের উদ্যোগ ১৩টি ব্যাংক ফের লাভজনক ব্যবসায় ফিরেছে। দেশের ব্যাংকগুলির হাল ফেরাতেই ব্যাংক একীকরণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থ দফতর। এই উদ্যোগের ফলেই গোটা দেশে ছড়িয়েছে পড়ছে ব্যাংক পরিষেবা। মনে করিয়ে দেন মোদী।

শুক্রবার প্রধানমন্ত্রী ফের জানান, ভারতের লক্ষ্য আগামীদিনে ৫ ট্রিলিয়ান ($) অর্থনীতির দেশ হয়ে ওঠে। বলেন, জানি, এই লক্ষ্যমাত্রা নিয়ে অপপ্রচার চলছে। কিন্তু এটা স্বাভাবিক একটা লক্ষ্য। কিন্তু লক্ষ্যের বাস্তবায়নে আমাদের কাজে ঝাঁপিয়েও পড়তে হবে। এইসঙ্গে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, দেশের স্বপ্নপূরণে অর্থনৈতিক ভাবনার আধুনিকীকরণ প্রয়োজন।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *