ওয়েব ডেস্কঃ
জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযানের পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কোনও রাখঢাক না করেই বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দিল্লি পুলিশকে তিনি নির্দেশ দিয়েছেন, দিল্লিতে শান্তি প্রতিষ্ঠা করার। তাঁর মতে জামিয়ায় পুলিশ কেন ঢুকল, এই নিয়ে সংবাদ মাধ্যমের আগ্রহ থাকতে পারে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে তাঁর নিজের এবং পুলিশের একমাত্র লক্ষ্য দিল্লিতে শান্তি প্রতিষ্ঠা করা।
অন্যদিকে গোয়েন্দাদের কাছে খবর রয়েছে জামিয়ায় এমন কেউ কেউ ছাত্রদের সঙ্গে মিশে রয়েছে যারা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। এই পরিস্থিতির মধ্যে অশান্তির ঘটনার এমন একটি ভিডিও সামনে এসেছে যা গোয়েন্দাদের খবরের পক্ষে বড় প্রমান হয়ে উঠতে পারে। পরিচিত একজন সাংবাদিক ওই ভিডিওটি শেয়ার করেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জামিয়া মিলিয়ার দু’জন প্রতিবাদী ছাত্রীকে। যাঁরা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হয়েছেন। ওই ভিডিহও থেকে এটাও পরিষ্কার হচ্ছে যে ১৫ ডিসেম্বর রবিবার তাঁরা ইচ্ছাকৃতভাবে পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল।
ওই সাংবাদিক যে দু’জনের কথা বলেছেন তাঁদের মধ্যে এক জনের নাম আয়শা রেন্না। যিনি কুখ্যাত জঙ্গি ইয়াকুব মেননের ফাঁসির সময় ভারতকে ‘ফ্যাসিস্ট দেশ’ বলে উল্লেখ করেছিলেন। মুম্বই হামলার সঙ্গে জড়িত থাকার অপরাধে সন্ত্রাসবাদী ইয়াকুবের ফাঁসি হয়েছিল। সেই সময়,
২০১৫ সালের ৩১ জুলাই আয়শা তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘ইয়াকুব মেনন, আমি দুঃখিত। ফ্যাসিস্ট দেশে আমি নিরুপায়।’ জামিয়ায় বিক্ষোভের পরে আয়শার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে এখন ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news