Breaking News
Home / TRENDING / উন্নাও ধর্ষণকান্ডে যাবজ্জীবন সাজা হল প্রাক্তন বিজেপি বিধায়ক সেঙ্গারের

উন্নাও ধর্ষণকান্ডে যাবজ্জীবন সাজা হল প্রাক্তন বিজেপি বিধায়ক সেঙ্গারের

নিজস্ব সংবাদদাতা:

নাবালিকাকে ধর্ষণে দোষীসাব্যস্ত হলেও প্রাণদণ্ড হল না প্রাক্তন বিজেপি বিধায়কের। । উল্লেখ্য, কুলদীপের বিরুদ্ধে অভিযোগ ছিল নাবালিকাকে ধর্ষণের, এমনকী পরবর্তীতে সেই মামলা তুলে নেওয়ার জন্য নিগৃহীতার পরিবারের নানাভাবে চাপ সৃষ্টি করে সে। অভিযোগ, প্রাক্তন বিধায়কের হাতযশেই হামলা হয় ধর্ষিতার পরিবারের উপর, পুলিশ লকআপে মৃত্যু হয় নিগৃহীতার বাবার। এমত অবস্থায় সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছিল অত্যাচারিত অসহায় পরিবারটি সহ গোটা দেশ। কিন্তু শেষ পর্যন্ত প্রাণদণ্ডের সাজা হল না বাহুবলী বিধায়কের।

শুক্রবার দিল্লির কোর্টে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। এইসঙ্গে ২৫ লক্ষ টাকা জরিমানাও হয় তার। পাশাপাশি, নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেন দিল্লির স্থানীয় আদালতের বিচারক ধর্মেশ শর্মা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *