নিজস্ব সংবাদদাতা
পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দু দিনের মধ্যেই পুরনো ফর্মে দেখা গেল তাদের। নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে লেখা চিঠিতে ভারতীয় প্রধানমন্ত্রী আলোচনার ইঙ্গিত দিয়েছেন বলে জানানোর কয়েক ঘন্টার মধ্যেই সেই বিবৃতি ফিরিয়ে নিল পাকিস্তানের সরকার। সোমবারই পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মহম্মদ কুরেশী সাংবাদিকদের জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইমরান খানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন । এবং সেই চিঠিতে মোদি দু দেশের মধ্যে আলোচনার কথা লিখেছেন বলেও জানান তিনি। কিন্তু এর কয়েক ঘন্টা পরেই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় এরকন কোনও মন্তব্য কুরেশী করেননি। পুরোটাই মিডিয়ার বানানো। যদিও ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, চিঠিতে মোদি দুই প্রতিবেশী দেশএর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইচ্ছা জানিয়েছেন ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news