নিজস্ব সংবাদদাতাঃ
বিহারের বিহিয়া শহরে এক মহিলাকে ঘর থেকে বের করে নগ্ন করে ঘোরানো হল প্রকাশ্য রাস্তায়। ওই অবস্থায় তাকে মারতে মারতে দৌড় করানো হল। অর্থাৎ একদিকে নগ্ন করে মজা দেখছিল জনতা, সেই সঙ্গে চলছিল গণপিটুনি। কিন্তু কেন এমন ভয়ঙ্কর অত্যাচার মহিলার সঙ্গে? কারণ উত্তপ্ত জনতার ধারণা সে খুনি। শুধুই সন্দেহ। এবং সেই সন্দেহ থেকেই প্রশাসনের তোয়াক্কা না করে মহিলাকে নারকীয় শাস্তি দেওয়া হল। সবচেয়ে বড় কথা টানা একঘন্টা এই কাণ্ড চললেও প্রতিবাদ করেনি কেউ। বরং বিরাট ভিড়ের অনেকেই ওই দৃশ্য ভিডিও করছিল।
ঘটনার শুরু সোমবার সকালে। এক যুবকের খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভোজপুর জেলার বিহিয়া শহর। মৃতের নাম বিমলেশ সাব। সোমবার সকালে ওই যুবকের দেহ পাওয়া যায় স্থানীয় রেলওয়ে ট্র্যাকে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে বিহিয়া। মৃত যুবকের গ্রামের লোকেরা এলাকায় ভাঙচুর চালায়। দোকান, গাড়িতে আগুন লাগিয়ে দেয়। সোমবার দুপুরে খুনের ঘটনায় সন্দেহভাজন মহিলার বাড়িতে হামলা করে জনতা। ওই মহিলাকে ঘর থেকে টেনে বার করে নগ্ন করে মারধোর শুরু হয়। এরপর প্রকাশ্য রাস্তায় দৌড় করানো হয় তাকে। পুলিশ পরে ওই মহিলাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। গোটা ঘটনায় ১৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে প্রথমে যুবক খুন এবং পরে মহিলার উপর অত্যাচারের ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। বিহিয়া পুলিশ হেড কোয়ার্টারের ৮জন পদস্থকে বরখাস্ত করা হয়েছে। যার মধ্যে হেড কোয়ার্টারের ইন-চার্জও রয়েছেন। উচ্চপদস্থ আধিকারিকেরা জানিয়েছেন, ঘটনার সঠিক তদন্ত হবে। কেউ ছাড় পাবে না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news