নিজস্ব সংবাদদাতা
দুবাইয়ে বসবাসকারী কেরলের এক পরিবারকে উদ্ধার করল স্থানীয় মৎস্যজীবীদের দল। জানা গিয়েছে, জিজি ফিলিপ, তাঁর স্ত্রী শীবা ও দুই সন্তান জুলাইয়ের শেষে কেরলের আলাপাজ্জায় নিজের পৈতৃক বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখানে বন্যার কবলে পড়ে তাঁর পরিবার। বন্যার জলে ফিলিপের বাড়ির মূল গেট ও পাঁচিল ভেঙে যায়। বাড়ির একতলায় জল ঢুকে যাওয়ায় ২ কুকুর সহ পরিবারের ১২ জন সদস্যদের নিয়ে দুতলায় থাকতে হয় তাঁদের । ফোন বন্ধ হয়ে যাওয়ায় কোনও সাহায্য চাইতে পারেননি তাঁরা । একটি হেলিকপ্টার তাঁদের সন্ধানে এলেও নিজেদের অবস্থান জানাতে না পারায় ফিরে যায় চপারটি। পরে এক স্থানীয় মৎস্যজীবীদের দল এসে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যায় ফিলিপের পরিবারকে। ফিলিপ জানিয়েছেন বন্যায় শুধু চাল ফুটিয়ে খেয়ে থেকেছেন তাঁরা । সোমবারই কোচি বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে বেঙ্গালুরু পৌঁছন তাঁরা । এরপর সেখান থেকেই দুবাইয়ের পথে রওনা হন ফিলিপের পরিবার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news