নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যের তিনটি উপনির্বাচনে সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। রাজনৈতিক মহলের সবার চোখ খড়গপুর সদরের দিকে। কারণ সেখানে মূল লড়াইটা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে।
উপনির্বাচন উপলক্ষে খড়গপুরের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, খড়গপুর মোট ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া পুরো খড়গপুর সদর বিধানসভা ক্ষেত্রে ১০১জন মাইক্রোঅবজার্ভর নিয়োগ করেছে নির্বাচন কমিশন। রাস্তার বিভিন্ন মোড়ে পেট্রোলিং চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা।
খড়গপুর সদরের ২৭০টি বুথের মধ্যে ৭৩টি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এছাড়া ৪২টি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। খড়গপুর সদরের মোট ভোটার ২লক্ষ ২৫ হাজার ২৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ১১ হাজার ১৯৭ জন এবং মহিলা ভোটার রয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৫৯ জন। অর্থাৎ এই কেন্দ্রে পুরুষের থেকে মহিলা ভোটার সংখ্যা বেশি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news