নিজস্ব প্রতিনিধি।
হোলির আগে শিল্পসংস্থাগুলির কর্মীদের জন্য সুখবর !! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর থেকে বছরে দুবার দেশের বিভিন্ন শিল্পসংস্থা এবং কলকারখানার কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে এই বিষয়ে একটি পরিকল্পনা করেছেন তাঁরা। খুব দ্রুত তা কাজে পরিণত করা হবে। বস্তুত সরকার পরিচালিত একটি কমিটি এই সব খাতে বাড়তি অর্থবরাদ্দ করার জন্য নতুন কনজিউমার প্রাইজ ইনডেক্স( CPI) তৈরি করেছে। যেহেতু কর্মীদের মহার্ঘ ভাতা এই সিপিআই-এর ওপরেই নির্ভর করে তাই নতুন এই পরিকল্পনা মহার্ঘভাতার ওপর ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এমনিতে প্রতি ছয়মাস অন্তর সরকারি এবং বেসরকারি কর্মীদের মহার্ঘভাতা খতিয়ে দেখা হয়। ডিএ অনুমোদন করা হয় প্রতি পাঁচ বছর অন্তর।
২০১৯ এ মহার্ঘভাতা ১২ শতাংশ থেকে বেড়ে ১৭ শতাংশ হয়েছে। সিপিআই পরিবর্তিত হওয়ার কথা প্রতি পাঁচ বছর অন্তর। কিন্তু ২০০১ এর পর তা আর পরিবর্তন করা হয়নি। পরিবর্তিত কনজিউমার প্রাইজ ইনডিক্স পরিকল্পনা মাফিক হলে শিল্পসংস্থাগুলির কর্মীদের বেতন অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news