নিজস্ব প্রতিনিধি।
রাহুল গাঁধী কী করো না ভাইরাস আক্রান্ত ? এমনই প্রশ্ন ছুড়ে দিলেন দিল্লির বিজেপি (BJP) সাংসদ রমেশ ভিধুরি। তিনি দাবি করেছেন, সম্প্রতি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi) সহ বেশ কিছু কংগ্রেস নেতা ইতালি থেকে দেশে ফিরেছেন। এবং রাহুল গাঁধী যেভাবে নিজেকে জনবিচ্ছিন্ন করে রেখেছেন, তাতে তাঁর ধারণা হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হতেই পারেন করনাডের কংগ্রেস (Congress) সাংসদ। শুধু এমন দাবি করেই ক্ষান্ত থাকেননি বিজেপি নেতা।
তিনি দাবি করেছেন, অবিলম্বে রাহুল গাঁধীর স্বাস্থ্য পরীক্ষা করে বিষয়টি নিয়ে নিশ্চিত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার। বিজেপির একাংশের মতে, ইতালি এখন করোনা ভাইরাসের কবলে। বিদেশ থেকে প্রাক্তন কংগ্রেস সভাপতি দেশে ফেরায় তাঁর করোনা ভাইরাসে (Karona Virus) আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কালবিলম্ব না করে আগে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হোক। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, দিল্লিতে ডেঙ্গু চেয়েও বড় আকারে দেখা দিতে পারে করোনা মহামারী। তাঁর বক্তব্যকে হাতিয়ার করেই বিজেপি বিষয়টি নিয়ে জোরালো দাবি করেছে।
ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ভিনদেশ থেকে আগত যাত্রীদের ইউনিভার্সাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে বিমানবন্দরগুলোতে। মন্ত্রীর এমন দাবি প্রসঙ্গে বিজেপি সাংসদ রমেশ ভিধুরির প্রশ্ন, বিমানবন্দরে কি আদৌ রাহুল গাঁধীর কোনওরকম স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল ? এমনই প্রশ্ন তুলে তিনি দাবি করেছেন, যেহেতু রাহুল গাঁধী করোনা কবলিত দেশ থেকে ভারতে ফিরেছেন। তাই তাঁর স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news