নীল রায়।
বুলবুল ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের বাবদ ৪১৪.৯০ কোটি টাকা বরাদ্দ করল নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার। প্রতিবেশী রাজ্যে ওড়িশার ক্ষতিপূরণের জন্য ৫৫২ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। রাজ্যের বিপর্যয় মোকাবিলার জন্য কেন্দ্রের যে তহবিল রয়েছে তা থেকেই এই টাকা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, সোমবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছিলেন, বুলবুলে ক্ষতিগ্রস্ত হলেও রাজ্যকে আর্থিক সাহায্য দেয়নি কেন্দ্রীয় সরকার।
ঠিক তারপরদিন কেন্দ্রীয় সরকার ৪১৪.৯০ কোটি টাকা বরাদ্দ করল। তবে এই বরাদ্দের প্রসঙ্গে প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে,”বুলবুল নয়, কেন্দ্রীয় সরকার ফণীর ক্ষতিপূরণ দিয়েছে।” এক্ষেত্রে তাঁদের যুক্তি দেখিয়েছেন ওড়িশার। তাঁদের কথায় “ওড়িশাতে ফণী হয়েছিল। বুলবুল হয়নি। তাহলে ওড়িশাকে কীভাবে বুলবুলে আর্থিক সাহায্য পেল?”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news