Breaking News
Home / TRENDING / বিরোধীদের ডেঙ্গির মশার কামড় খাওয়াতে চান মুখ্যমন্ত্রী

বিরোধীদের ডেঙ্গির মশার কামড় খাওয়াতে চান মুখ্যমন্ত্রী

নীল রায়।

বিরোধীদের ডেঙ্গির মশার কামড় খাওয়াতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুনতে আজব মনে হলেও, তিনি স্বয়ং এমনটাই জানিয়েছেন। মঙ্গলবার বিধানসভায় ডেঙ্গি নিয়ে আলোচনায় ক্রুদ্ধ মুখ্যমন্ত্রী বলেন, “ডেঙ্গির লার্ভা কি তৃণমূল কংগ্রেস আমদানি করে নাকি। নাকি সিপিএম, বিজেপি, কংগ্রেস আমদানি করে? যদি তৃণমূল কংগ্রেস আমদানি করত তাহলে আগে বলতাম আপনাদের গিয়ে কামড়াতে।” মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুরুর আগেই ওয়াক আউট করেন বাম-কংগ্রেস বিধায়করা। সেই কারণেই রেগে যান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা ডেঙ্গি নিয়ে আলোচনা চাইলেন, আবার উত্তর না শুনে ওয়াকআউট করে চলে গেলেন, এটা কাম্য নয়। একটা আইন হওয়া উচিত যে পুরো আলোচনাতেই থাকতে হবে। তাহলেই কোনও বিষয়ে আলোচনা হবে, না হলে নয়।” মমতা আরও বলেন, “যাঁর এলাকায় ডেঙ্গি সবচেয়ে বেশি তিনি ভাষণ দিয়ে চলে গেলেন। শিলিগুড়ির মেয়রকে তো আগে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। ওঁর এলাকার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *