নিজস্ব প্রতিনিধি।
যাঁরা ভাবেন ‘সঠিক’ কথা বলার ঠেকা শুধুমাত্র তাঁরাই নিয়ে রেখেছেন, সঠিক কাজ করতে তাঁরাই বাধা দেন সবথেকে বেশি। সত্যি কথা বলার অধিকার সবার রয়েছে। কিন্তু যাঁরা সব সময়ে ‘সত্যের’ দোহাই দেন সঠিক পথে চলা লোকদের তাঁরাই ঘৃণা করেন। নিজেদের প্রগতিশীল ভাবেন অথচ অচলাবস্থা কাটাতে গেলে বাধা দেন। শুক্রবার এক অনুষ্ঠানে রীতিমত আক্রমণাত্মক নরেন্দ্র মোদী (Narendra Modi) এভাবেই এক হাত নিলেন বিরোধীদের। তিনি বলেন বিশ্বজুড়ে উদ্বাস্তুদের জন্য যাঁদের প্রাণ কাঁদে তাঁরাই ভুলে যান কিছু দেশে সংখ্যালঘুরা কতটা নির্যাতিত। আজ যখন সরকার এঁদের মাথার ওপর ছাদ দিতে চাইছে তখন এইসব লোকেরাই বাধা দিচ্ছে।
নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীতা চলছে এঁদের। এই বক্তব্যের রেশ ধরেই প্রধানমন্ত্রী চলে যান কাশ্মীর প্রসঙ্গে। বলেন সংবিধান নিয়ে যাঁদের এত মাথাব্যথা তাঁরা সাময়িকভাবে লাগু ৩৭০ ধারা চিরকালের জন্য রেখে দিতে চান। সংবিধানের মানেই বোঝেন না এঁরা। যাঁরা নিজেদের মেসিহা মনে করেন, নারী পুরুষ সাম্যের কথা বলেন তাঁরাই তিন তালাক তুলে দেওয়ার বিরোধীতা করেন। যাঁরা ন্যায় বিচারের কথা বলেন, সুপ্রিম কোর্টের রায় তাঁদের বিরুদ্ধে গেলে তাঁরাই আবার আদালতের সমালোচনা করেন। মোদী বলেন যে ক্ষমতায় আসার পর তাঁদের সামনে দুটো রাস্তা খোলা ছিল। পরিচিত রাস্তায় হাঁটা অথবা এমন রাস্তা ধরা যাতে আগে কেউ হাঁটেনি। কিন্তু যে রাস্তা দেশকে অগ্রগতির পথে নিয়ে যাবে।দ্বিতীয় রাস্তা নির্বাচন করেন তিনি। এই রাস্তায় দেশের উন্নতি হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সারা পৃথিবীতে যখন অর্থনীতিতে ধ্বস নেমেছে তখন ভারত দাঁড়িয়ে আছে মজবুত ভিতের ওপর। সারা দেশে হাইওয়ে তৈরি হচ্ছে দ্রুতগতিতে। বিমান চলছে অত্যন্ত কম দূরত্বেও। কোনওরকম ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া ১১ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে নতুন ছোট এবং মাঝারি শিল্পদ্যোগীদের। প্রচুর বিদেশী বিনিয়োগ আসছে দেশে। সেই সঙ্গে মোদী বলেন বিদেশ নীতিতেও নতুন উদাহরণ তৈরি করেছে ভারত। এই দেশ এখন সৌদি আরবেরও বন্ধু আবার ইরানেরও বন্ধু। আমারেকারও বন্ধু আবার রাশিয়ারও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news