চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের ১৩০ কোটি জনতার আগামী রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের বাতি নিভিয়ে বাড়ির দরজায় কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে আলো জ্বালাতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন সকাল ৯টায় দেশবাসীর উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করবেন তিনি। প্রতিশ্রুতি মত সকাল ৯টায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই অন্ধকারে লড়াইয়ে দেশবাসীকে জয়ী হওয়া প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথা বলেন তিনি। মারুন ভাইরাস ছড়ানোর বিরুদ্ধে দেশবাসীকে জিততে হবে এমন প্রত্যয়ী বক্তৃতা দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বেশকিছু নির্দেশ জারি করেন মোদী।
A video messsage to my fellow Indians. https://t.co/rcS97tTFrH
— Narendra Modi (@narendramodi) April 3, 2020
তিনি বলেন, “লকডাউনে সবাই এক সাথে লড়ছেন। জনতা কারফিউতে দেশবাসী সাড়া দিয়েছে। লকডাউনে ঘরে থাকলেও কেউ একা নন। ১৩০ কোটির শক্তি একসাথে রয়েছে। ৫ এপ্রিল ১৩০ কোটি মানুষের শক্তি একসঙ্গে করে করোনাকে একহাত নিতে হবে। ৫ এপ্রিল রাত ৯টায় সবাই বাড়ির লাইট বন্ধ করে ৯ মিনিটের জন্যে মোমবাতি,প্রদীপ,মোবাইলের টর্চ জ্বালিয়ে করোনাকে বোঝান এই লড়াইয়ে আমরাই জিতব। আর ১৩০কোটি ভারতীয় একসঙ্গে হয়ে তার বিরুদ্ধে লড়াই করছে।”
প্রধানমন্ত্রী বলেন, “সামাজিক দূরত্ব মেনে চলুন। ৫ তারিখ পাড়ার মোড়ে, রাস্তার গলিতে, জটলা করবেন না। সবাই নিজের বাড়ির লোকেদের সাথেই বাড়ির ব্যালকনি, কিম্বা ছাদ থেকে মোমবাতি, টর্চ, মোবাইলের আলো করোনাকে সতর্ক করে বুঝিয়ে দিন, যে আমরা কেউ একা নই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news