চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ডাকা বৈঠকের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ না দিয়ে রাজ্যপালের সমালোচনার মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী। দূর্যোগের পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রীদের পরামর্শ চান প্রধানমন্ত্রী। সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার কিছু পরামর্শ দেন তিনি। সেই বৈঠকে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় একটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই টুইটে তিনি লেখেন, “মোদীর নেতৃত্বে করোনা বিরোধী লড়াই দেশে ও বিশ্ব ছড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বৈঠক এডিয়ে গেছেন। এই সিদ্ধান্ত সুচিন্তিত নয় এবং রাজ্যের স্বার্থের বিরোধী।”
https://twitter.com/jdhankhar1/status/1245701153603518464?s=09
প্রসঙ্গত,বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে বৈঠকের গরহাজির থাকার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পূর্বঘোষিত কথা মতোই এদিনের বৈঠকে যোগ দেননি তিনি। এভাবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বৈঠক এগিয়ে যাওয়াকে দেশের পক্ষে ভালো নয় বলে মন্তব্য করে আসলে মুখ্যমন্ত্রীর কর্মপদ্ধতির সমালোচনা করলেন রাজ্যপাল। শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন দেশের সমস্ত রাজ্যপাল। সেই বৈঠকে কলকাতার রাজভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news