চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
করোনাতে মৃত ব্যক্তির দেহ থেকে সংক্রমণ ছড়ানোর কোনও আশঙ্কা নেই বলে জানাল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এখনও পর্যন্ত এমন কোনও তথ্য পাওয়া যায় নি যা থেকে বলা যায় যে মৃত ব্যক্তির দেহ থেকে অন্যরা সংক্রামিত হয়েছেন। গত কয়েদিনে করোনায় আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকারে তুমুল ঝামেলায় পড়তে হয়েছে পুলিশ প্রশাসনকে। যেখানেই দেহ নিয়ে যাওয়া হয়েছে শেষকৃত্যের জন্য, স্থানীয় মানুষ বাধা দিয়েছেন স্ সংক্রমণের ভয়ে।
মৃতদেহ নিয়ে দীর্ঘক্ষণ টালবাহানার পর দেহ সৎকার করা সম্ভব হয়েছে।এরপরই রাজ্য সরকার জানায় সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিয়েই মৃতদেহ শেষকৃত্যের জন্য পাঠানো হচ্ছে। বহু জায়গায় মানুষ এই বলেও মৃতদেহ পোড়ানোয় বাধা দিচ্ছেন যে এর থেকে করোনা সংক্রমণ হতে পারে। এই বিষয়ে রাজ্যসরকার পরিষ্কার জানিয়েছে যে দেহ পোড়ালে ৮০০ থেকে ১০০০ সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়। এই তাপমাত্রায় কোনও ভাইরাসেরও টিকে থাকার কোনও সম্ভাবনা নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news