নিজস্ব প্রতিনিধি।
শিবসেনার প্রতিষ্ঠাতা তথা প্রয়াত কট্টর হিন্দুত্ববাদী নেতা বাল ঠাকরের জন্মদিনে তাঁকে স্মরণ করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “মহান বালাসাহেব ঠাকরেকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করি। সাহসী এবং অদম্যের প্রতীক তিনি, জনকল্যাণের বিষয় উত্থাপনে কখনও দ্বিধা করেননি। তিনি সর্বদা ভারতীয় নীতি ও মূল্যবোধ নিয়ে গর্বিত ছিলেন। লক্ষ লক্ষ মানুষের অবিরত অনুপ্রেরণা তিনি।”
Tributes to the great Balasaheb Thackeray on his Jayanti. Courageous and indomitable, he never hesitated from raising issues of public welfare. He always remained proud of Indian ethos and values. He continues to inspire millions.
— Narendra Modi (@narendramodi) January 23, 2020
প্রসঙ্গত, বালাসাহেব ঠাকরের সঙ্গে নব্বইয়ের দশকের গোড়ায় মারাঠা রাজনীতিতে বিজেপির সঙ্গে জোট গঠন করেন। সময়ে-দুঃসময়ে কখনও গেরুয়া শিবিরের সাথ ছাড়েননি এই কট্টরপন্থী নেতা। কিন্তু, সম্প্রতি তাঁর পুত্র উদ্ভব ঠাকরে বিজেপির সঙ্গে জোটে মহারাষ্ট্রে লড়াই করেও সরকার গঠনে কংগ্রেস ও এনসিপির হাত ধরেছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর বাল ঠাকরেকে (Baal Thakrey) শ্রদ্ধা জানিয়ে টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news