Breaking News
Home / TRENDING / সাভারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আটক ম্যাগসেসে জয়ী সমাজকর্মী

সাভারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আটক ম্যাগসেসে জয়ী সমাজকর্মী

নিজস্ব প্রতিনিধি।

বীর সাভারকরকে (Veer Savarkar) নিয়ে ‘অনুচিত’ মন্তব্য করার অভিযোগে ম্যাগসাইসাই পুরস্কার প্রাপ্ত মানবধাধিকার কর্মী সন্দীপ পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন হিন্দু মহাসভার সদস্য রাজীব কুমার। তাঁর বিরুদ্ধে ১৫৩ এ (দাঙ্গা বাঁধানোর চেষ্টা) এবং ৫০৫ (১) বি ধারায় অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে।সূত্রের খবর মঙ্গলবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব আইন নিয়ে বক্তব্য রাখার সময় তিনি সভারকরের বিরুদ্ধে মন্তব্য করেন। তিনি এদিন আরও বলেন যে কিছু মানুষ হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করছেন যা তাঁরা পরাধীন ভারতেও করেছেন।

তাঁর অভিযোগ যে কিছু মুখোশধারী গুণ্ডা কখনও জেএনইউ কখনও বা তে শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর আক্রমণ করছে। এরাই আসল অপরাধী। এরই মধ্যে ইরফান হাবিব অভিযোগ করেছেন যাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন উত্তরপ্রদেশ পুলিশ তাঁদের ওপর চাপ সৃষ্টি করছেন প্রতিরোধ ভেঙে দেওয়ার জন্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *