Breaking News
Home / TRENDING / দু’বছরেই বাঁকুড়ায় ‘ওয়াটার ট্যাঙ্ক’ ধুলিসাৎ ! প্রশ্নের মুখে মমতার এগিয়ে বাংলার স্লোগান

দু’বছরেই বাঁকুড়ায় ‘ওয়াটার ট্যাঙ্ক’ ধুলিসাৎ ! প্রশ্নের মুখে মমতার এগিয়ে বাংলার স্লোগান

নিজস্ব প্রতিনিধি।

বাঁকুড়া সারেঙ্গা নিমেষে ধুলিস্যাৎ হয়েছে ওয়াটার ট্যাঙ্ক! মাত্র দু’বছর আগে তৈরি হয় ওয়াটার ট্যাঙ্ক ভেঙে পড়ায় প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসনিক কাজকর্ম নিয়ে। প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর ‘এগিয়ে বাংলা’ (Egiye Bangla) স্লোগান নিয়েও। বুধবার দুপুরে সাত লক্ষ লিটার ক্ষমতাসম্পন্ন ওয়াটার ট্যাঙ্কটি ভেঙে পড়ার পর মিডিয়াতেও শুরু হয়েছে দেদার ট্রোলিং। কি লিখছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা কিভাবে এগিয়ে চলেছে তার একটি উদাহরণ।’ আবার কেউ লিখেছেন ‘চুপ উন্নয়ন চলছে’।

পরিস্থিতি সামাল দিতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, ‘‘জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার পরে, আমি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে তদন্ত কমিটি গড়তে বলেছি। তদন্ত রিপোর্টে যে দোষী প্রমাণিত হবে, তাকে শাস্তি পেতে হবে। ওই এলাকায় জল সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।’’ প্রশাসন সূত্রের খবর, তিন সদস্যের ওই তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।

জনস্বাস্থ্য কারিগরি দফতরের সূত্রে জানা যাচ্ছে, ২০১৬ সালে নলবাহিত পরিস্রুত পানীয় জল প্রকল্পে ‘বিআরজিএফ’ তহবিল থেকে ওই ট্যাঙ্কটি তৈরি করা হয়। জলধারণ ক্ষমতা ছিল সাত লক্ষ লিটার। কংসাবতী নদী থেকে জল তুলে কয়েকটি গ্রামে সরবরাহ করা হত। যে ঠিকা সংস্থা ট্যাঙ্কটি তৈরি করেছে, তাদের হাতেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে। গিয়েছে দক্ষিণ কলকাতার এক নামজাদা ঠিকাদারি সংস্থা এই ট্যাঙ্কটির নির্মাণ করেছিল।

২০১৭ সালের ১৫ মার্চ কুসুমটিকরি গ্রামের মাঠে সারেঙ্গা ও সিমলাপাল ব্লক এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন রাজ্যের তৎকালীন জনস্বাস্থ্য কারিগরি ও পঞ্চায়েত দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তারপরই দপ্তর চলে যায় মলয় ঘটকের হাতে। বর্তমানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্বে পিংলার বিধায়ক সৌমেন মহাপাত্র। এবার মন্ত্রী বাদলেও দপ্তরের কাজ মার খাচ্ছে বলে মদ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *