Breaking News
Home / TRENDING / মোদীর মমতাকে ফোনেও গলল না বরফ : প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক গরহাজির থাকবে তৃণমূল

মোদীর মমতাকে ফোনেও গলল না বরফ : প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক গরহাজির থাকবে তৃণমূল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের মোকাবিলায় পরিস্থিতি আলোচনা করতে আগামী ৮ এপ্রিল সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল (TMC) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে দলের কোনও প্রতিনিধি যোগ দেবেন না সর্বদলীয় বৈঠকের ভিডিও কনফারেন্সে। এরপর কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) ফোন করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি সর্বদলীয় বৈঠকে তাঁর দলের প্রতিনিধিদের উপস্থিতির বিষয়টি নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী। তবে তৃণমূল সূত্রে খবর, এত দেরিতে সর্বদলীয় বৈঠক ঢাকায় তৃণমূলের কোন প্রতিনিধি এই বৈঠকে হাজির হবেন না। প্রধানমন্ত্রীর নিজের উদ্যোগী হলেও বরফ গলল না বলেই মনে করছে জাতীয় রাজনীতির কারবারিরা।

মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ফোন করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী, ডিএমকে নেতা এম কে স্ট্যালিন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব সহ আরও অনেককেই।এছাড়াও প্রধানমন্ত্রী ফোন করেন দুই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এইচ ডি দেবগৌড়া এবং দুই প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখার্জী এবং প্রতিভা পাতিলকেও। ওড়িশার নবীন পট্টনায়েক, পঞ্জাবের প্রকাশ সিং বাদল, তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও-য়ের সঙ্গেও কথা হয় প্রধানমন্ত্রীর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *