Breaking News
Home / TRENDING / প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দেশজুড়ে জ্বলে উঠল আলো

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দেশজুড়ে জ্বলে উঠল আলো

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

দিল্লির ৪২ বছরের গরীর রিক্সাচালক রবিবার রাতে বাড়িতে প্রদীপ জ্বেলেছিলেন। তাঁর বিশ্বাস প্রদীপের আলোয় মুছে যাবে অন্ধকার। কলকাতার বৈষ্ণবঘাটার চক্রবর্তী পরিবার একটা প্রদীপ দিয়েছিলেন গৃহদেবতার সামনে আর একটা প্রদীপ জ্বালিয়েছিলেন বারান্দায়। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এই পরিবারটির মনে হয়েছিল করোনার কলুষ মুছে যাবে সামগ্রিক প্রার্থনায়। কলকাতা, দিল্লি, জয়পুর সব জায়গার মানুষ বিশ্বাস করেছেন এই যুদ্ধে জয় আসবেই সংঘবদ্ধ প্রচেষ্টায়। রবিবার আতঙ্কের আবহের মধ্যই ছিল একটু মুক্তির ছোঁয়া। সারা দেশে লকডাউন চলায় বাইরে বেরিয়ে প্রদীপ কিনতে পারেন নি অনেকেই। অনেকে বাড়িতে তৈরি করেছেন প্রদীপ। মোমও জ্বেলেছেন অনেকে। রাত নয়টা বাজার অনেক আগেই বাড়ির আলো নিভিয়ে দেন অনেকে।

এর সঙ্গে শুরু হয় মন্ত্রোচ্চারণ, পুজো। এদিন রাত নয়টায় প্রধানমন্ত্রী আলো জ্বালান সারা দেশবাসীর সঙ্গে। রাষ্ট্রপতিও সামিল হন আলোর প্রার্থনায়। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এইমস এর চিকিৎসকদের সঙ্গে আলো জ্বালান। তিনি বলেন অন্ধকরের ওপর আলো জয়লাভ করুক। তামিলনাড়ুতে ঐতিহ্যবাহী কামাক্ষী দীপ জ্বালানো হয়। রাজ্যপাল বনয়ারীলাল পুরোহিত মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী দীপ জ্বালান। সুপারস্টার রজনীকান্তও সামিল হন আলোর প্রার্থনায়।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভূপালে সামিল হন প্রার্থনায়। এনসিপি-এর শরদ পাওয়ার, গায়িকা লতা মঙ্গেশকরের পরিবার, অমিতাভ বচ্চন পরিবার সহ সামিল হন এতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *