ওয়েব ডেস্ক:
বারাণসীতে মনোয়নপত্র দাখিল করলেন নরেন্দ্র মোদি। শুক্রবার বারাণসীতে মোদির মনোনয়নপত্র দাখিল রীতিমতো উৎসবে পরিণত হল।

প্রসঙ্গত, সকালেই দলের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন মোদি। সেখানে বক্তব্য রাখার পর ভক্ত-সমর্থকদের সঙ্গে কালভৈরব মন্দিরে পুজো দিয়ে বারাণসীর জেলা শাসকের দফতরে হাজির হন তিনি। সেখানে তাঁর জন্য আগে থেকেই অপেক্ষা করছিলেন এনডিএ শরিক দলের নেতারা। এদিন শিরোমনি আকালি দলের প্রধান প্রকাশ সিংহ বাদলের পা ছুঁয়ে আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী। এছাড়াও জেলা শাসকের দফতরে উপস্থিত ছিলেন রাজনাথা সিংহ, সুষমা স্বরাজ, রাম বিলাস পাসোয়ান, নিতিন গডকরী, নীতীশ কুমার, উদ্ধব ঠাকরে সহ একাধিক নেতানেত্রীরা।

দলীয় কার্যকর্তা ও ভক্ত-সমর্থকদের সঙ্গে উৎসবের মেজাজে মোদির মনোয়ন দাখিলে আজ ফের বোঝা গেল কেন তাঁকে বলা হয় ভারতের জনপ্রিয়তম রাজনীতিক।
ছবি সৌজন্যে: ANI
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news