চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আমফান ঘূর্ণিঝড়ের (Amphan Cyclone Strom) ধ্বংসলীলা সরজমিনে শুক্রবার দেখবেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে আকাশপথে দুর্গত এলাকার পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুর্গতদের সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসিরহাটে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক বৈঠকও করতে পারেন বলে নবান্ন সূত্রের খবর। আমফানের ধ্বংসলীলার পর কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার পাশে দাঁড়িয়ে বাম ও কংগ্রেস জাতীয় বিপর্যয় ঘোষনার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরেই বাংলার মানুষের পাশে থাকার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী একটি ট্যুইট করেছিলেন। কিন্তুু কেন্দ্রীয় সরকারের তরফে বাংলাকে সাহায্যের আশ্বাস প্রকাশ্যে না দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনার ঘড় ওঠে। যদিও বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রীর দফতর থেকে জানা যায় রাজ্যের ধ্বংসলীলার প্রকৃত ছবি দেখতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক দূরত্ব সরিয়ে রাজ্যের প্রতি সৌহার্দ্যের বার্তা দেওয়াই লক্ষ্য কেন্দ্রের।
প্রসঙ্গত, এদিন আবার করোনা নিয়ে সোনিয়া গাঁধীর (Sonia Gandhi) সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সঙ্গে দূর্গত এলাকা পরিদর্শন করে দেরিতে হলেও বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে তৃণমূলের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে বৈঠকে থাকবেন তৃণমূল রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন (Derek O Brien)।আ
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news