নিজস্ব প্রতিনিধি।
“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোডসে আদর্শে বিশ্বাসী।” মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে এভাবেই দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi)। তিনি বলেন, “নাথুরাম গডসের আদর্শে বিশ্বাসী মোদী। কিন্তু তাঁর সেকথা স্বীকার করার সাহস নেই।” তিনি আরও বলেন বলেন, “ভারতীয়দের প্রমাণ করতে বাধ্য করছেন যে, তারা ভারতীয়। তাঁর হৃদয় ক্রোধে পরিপূর্ণ। গান্ধীজি বলেছিলেন, প্রত্যেকে তার নিজের বিশ্বাস নিয়ে চলবে। কিন্তু সেকথা বোঝার ক্ষমতা মোদির নেই।”
প্রসঙ্গত, ১৯৪৮ সালে আজকের দিনে নাথুরাম গডসের গুলিতে নিহত হন জাতির জনক মহাত্মা গান্ধী। করছে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন সক্রিয় সদস্য। সেই ঘটনার পর থেকেই আরএসএস ও তার রাজনৈতিক শাখা বিজেপির প্রতি দেশের সমস্ত বিরোধী দলের অভিযোগ, কট্টর হিন্দুত্ববাদী মতাদর্শ নিয়ে গান্ধীকে হত্যা করেছিলেন গোডসে। ওইদিন সেই কথারই পুনরাবৃত্তি করে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিশানা করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাহুল বলেন “এক মূর্খ ব্যক্তি, যিনি কোনও খবর রাখেন না, তিনি গান্ধীজিকে চ্যালেঞ্জ করছেন। তাঁর এত রাগ যে তিনি জানেনই না যে, ভারতের আসল শক্তি কোথায়। গডসে যে মতাদর্শে বিশ্বাস করতেন, তিনিও তাই করেন। তাঁদের মধ্যে কোনও পার্থক্য নেই। কিন্তু মোদীর স্বীকার করার সাহস নেই যে, তিনি গডসের অনুগামী।” তিনি আরও বলেন “নরেন্দ্র মোদী কে যে, তাঁর কাছে আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? আমাদের ভারতীয়ত্বের প্রমাণ চাওয়ার লাইসেন্স মোদীকে কে দিয়েছে? আমি জানি যে আমি ভারতীয়। সেকথা কারও কাছে প্রমাণ করার দরকার নেই। দেশের ১৪০ কোটি মানুষের প্রমাণ দেওয়ার দরকার নেই যে তারা ভারতীয়।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news