নিজস্ব প্রতিনিধি।
দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের (Jamia islamia university) ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ মিছিলের উপর গুলি চালানো এক উন্মত্ত যুবক। ঘটনায় কেউ হতাহত না হলেও আহত হয়েছেন জামিয়া মিলিয়া এক ছাত্র। নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছিল বহুদিন ধরেই। সামিল হয়েছিলেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা। বৃহস্পতিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে, রাজঘাটের প্রতিবাদ জমায়েতে আচমকা শোনা যায় গুলির শব্দ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি করার আগে অভিযুক্ত চেঁচিয়ে উঠেছিল, “ইয়ে লো আজাদি!”
#WATCH A man brandishes gun in Jamia area of Delhi, culprit has been detained by police. More details awaited. pic.twitter.com/rAeLl6iLd4
— ANI (@ANI) January 30, 2020
ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জানতে পেরেছে ওই যুবকের নাম রামভক্ত গোপাল শর্মা। বাড়ি উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর এলাকায়। মাত্র ১৯ বছর বয়সী ওই যুবক কেন এমন কান্ড ঘটালো তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় আহত হয়েছে তা নিয়ে হাসপাতালে ভর্তি ছাত্র শাদাব আলম। তিনি জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় মাস কমিউনিকেশনের ছাত্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news