Breaking News
Home / TRENDING / আন্তর্জাতিক সন্মেলনে নাম না করে পাকিস্তানকে তুলোধোনা মোদির

আন্তর্জাতিক সন্মেলনে নাম না করে পাকিস্তানকে তুলোধোনা মোদির

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা সংকটে সারা পৃথিবী যখন বিপর্যস্ত তখনও সীমান্তে সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়ার জন্য পাকিস্তানকে কড়া ধমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নন অ্যালাইনড মুভমেন্ট বা নাম-এর ওয়েব সন্মেলনে পাকিস্তানের নাম না করে প্রধানমন্ত্রী বলেন যে এই সংকটের সময়ও কিছু দেশ সীমান্ত সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে চলছে তথ্য বিকৃত করে ভারতকে বদনাম করার চেষ্টা। এই রকম ঘৃণ্য মানসিকতাকে ধিক্কার জানিয়েছেন মোদি। সন্মেলনটির উদ্যোক্তা ছিলেন আজারবাইজান এর প্রেসিডেন্ট। পাকিস্তানের তরফ থেকে সন্মেলনে উপস্থিত ছিলেন আরিফ আলভি।

প্রসঙ্গত ২০১৪ তে নির্বাচিত হওয়ার পর মোদী এই প্রথম নাম-এর সন্মেলনে যোগ দিলেন। এদিন অনুষ্ঠানে তিনি বলেন যে করোনা পরবর্তী যুগে নতুনভাবে পৃথিবী গড়ে নিতে হবে সততা,মানবতা আর স্বচ্ছতার ওপর নির্ভর করে। তিনি বলেন মানবতা এখন চতুর্দিকে বিপর্যস্ত। এই অবস্থায় নাম- এর সন্মেলন পৃথিবীকে নতুন দিশা দেখাতে পারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *