নীল রায়।
জেল হেফাজতে মৃত বিজেপি (BJP) নেতা রামপ্রসাদ বারুইয়ের দেহ নিয়ে শোক মিছিলে পুলিশের বিরুদ্ধে ঢিল ছোঁড়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার দিনহাটায়। সোমবার তৃণমূল (TMC) বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি নেতাকে। জেল হেফাজতে মৃত্যু হয় রামপ্রসাদ বারুই নামের ওই নেতার। এনিয়ে বিজেপির মধ্যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছিলই। এদিনের ঘটনা সেই কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। তাদের আরও অভিযোগ তৃণমূল নেতৃত্বের নির্দেশে প্রায় তার শেষ যাত্রা এমন কাণ্ড ঘটিয়েছে কোচবিহার (Coochbihar) জেলার পুলিশ।
বিজেপির দাবি, প্রয়াত নেতার দেহ ময়নাতদন্তের পরে মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির শোক মিছিল পৌঁছায় দিনহাটা শহরে। দিনহাটা থানার সামনে দিয়ে যাওয়ার সময়ে মিছিলকে লক্ষ্য করে ঢিল ছোঁড়ে পুলিশ। পুলিশের অবশ্য অভিযোগ বিজেপি বিজেপি কর্মীরা মিছিলে যাওয়ার সময় দিনহাটা থানাকে উদ্দেশ্য করে ঢিল ছোঁড়ে। বিজেপির জেলা নেতৃত্বের অভিযোগ পুলিশই প্রথম আক্রমণ চালিয়েছে। থানার থেকে ইট এসে পড়েছে মিছিলে। পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, বিনা প্ররোচনায় থানার উপরে হামলা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news