Breaking News
Home / TRENDING / আশার কথা, চায়না ফেরত ১৩৬ ভারতীয়র মধ্যে ১৩৩ জন সুস্থ, জানুন বিস্তারিত

আশার কথা, চায়না ফেরত ১৩৬ ভারতীয়র মধ্যে ১৩৩ জন সুস্থ, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিনিধি :

চিন থেকে যে ১৩৬ জন ফিরেছেন তাঁদের মধ্যে ১৩৩ জনই সুস্থ্য আছে বলে জানালেন হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রী অনিল ভিজ। তিনি জানান তিনজন গুঁরগাও, কার্নাল এবং হিসারের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এঁদের দুইজনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ হয়নি। একজনের পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।
এদিকে চিনে এখনও নিয়ন্ত্রণ করা যায় নি করনোভাইরাসের আক্রমণ। ইতিমধ্যই ৫৬৩ জন এই রোগে মারা গিয়েছেন। শুধু বুধবারই এই রোগে মারা গিয়েছেন ৭৫ জন। একদিনে এত বেশিসংখ্যক মানুষের মৃত্যু এই প্রথম। জন্মের ৩০ ঘন্টার মধ্যে একটি শিশুর এই রোগ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে এতকম বয়সের বাচ্চা এই প্রথম। বাচ্চাটির মা-র গর্ভাবস্থায় এই অসুখ হয়েছিল। সেখান থৈকে বাচ্চাটির হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত যতজন মারা গিয়েছেন তাঁদের বেশীরভাগেরই গড় বয়স ৬০। যে সমস্ত বিদেশীরা চিন থেকে বা চিন হয়ে স্থল জল অথবা বিমানপথে এই দেশে আসার কথা ছিল তাঁদের এখনই আসতে দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ইন্দো-নেপাল, ইন্দো-ভূটান , ইন্দো-মায়ানমার, এবং ইন্দো-তিব্বত সীমান্তের ওপর কড়া নজর রাখা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *