চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গ্রামীণ ভারতে করোনা যুদ্ধের হাল কি রকম?
চাল টিপে হাঁড়ির ভাত বুঝে নেওয়ার কায়দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ, শুক্রবার, ভিডিয়ো কনফারেন্স করলেন দেশের নানা প্রান্তের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে।কনফারেন্সের শেষে প্রধানমন্ত্রী যে খুশি তা তাঁর অভিব্যক্তিতেই বোঝা গেছে। একই সঙ্গে গ্রামীণ ভারত, শহুরে ভারতকে তো বটেই এমনকি দুনিয়ার উন্নত দেশকেও বার্তা দিয়েছে, করোনার সঙ্গে লড়া যায়, লড়ে ভাল থাকা যায়।
প্রধানমন্ত্রীও এই অনুভূতির কথা তাঁর বক্তব্যে এদিন বলেছেন। সরাসরি কারও নাম করে না বললেও, প্রধানমন্ত্রীর কথার লক্ষ্য যে পশ্চিমের দেশগুলো তা বোঝা গেছে। পশ্চিমের সেই দেশগুলো যারা প্রচার করছে ভারতে অপেক্ষাকৃত দুর্বল করোনা হানা দিয়েছে। মানেটা অনেকটা এইরকম আমেরিকা, ইতালি, ইংলন্ডে যে করোনা গেছে তারা সবল এবং ভারতে যে কভিড ১৯ এসেছে তারা নিতান্তই দুর্বল। তাই সেই দুর্বল জীবাণু ভারতকে তেমন ভাবে পেড়ে ফেলতে পারছে না। ভারতের রাস্তায় লাসের পাহাড় তৈরি হচ্ছে না। কেউ আবার বলছেন, এখনও হয় নি, তবে হবে।
গ্রামীণ ভারত কিন্তু নিজের মত করে নিজেকে তৈরি করে নিয়েছে। সোশ্যাল ডিসটেন্সিং-এর ভারী শব্দ সরিয়ে তারা তৈরি করেছে নিজস্ব ক্যাপসন। গ্রামীণ ভারত একে অপরকে বলেছে, ‘দো গজ কি দুরি’, বাংলা করলে দাঁড়ায় ‘দুই গজের দূরত্ব।’ কাশ্মীর থেকে উঠে এসেছে আরও দারুন একটি ক্যাপসান। একটি ক্যাচলাইন। সাসপেক্ট অল রেসপেক্ট অল। এই সময়, এর চেয়ে ভাল কোনও বাক্যবন্ধ দেশের জন্য তো বটেই গোটা পৃথিবীর জন্য আর হয় কিনা সন্দেহ। সকলকে সন্দেহের চোখে দেখা, এই সন্দেহ যে ক্লিনিকাল সন্দেহ তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। এবং একই সঙ্গে রেসপেক্ট অল, যেখানে করোনা রোগী, করোনা সন্দেহ আছে এমন রোগী, করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত এমন মানুষ, সকলেই বয়কটের মুখে পড়ছেন, ঘৃণার মুখে পড়ছেন এমনকি আক্রমণের মুখেও পড়ছেন, সে সময় কাশ্মীর শেখাচ্ছে রেসপেক্ট অল, সকলকে সম্মান কর। ভারতের গ্রাম থেকে উঠে আসছে এই বার্তা।
প্রধানমন্ত্রী বলেছেন, গ্রামীণ ভারতের দেশি সংস্কার, তাঁরা নিয়মিত পালন করেন এমন কিছু অতি সাধারণ অভ্যাস ভারতকে, ভারতের গ্রামগুলোকে লড়াইতে এগিয়ে রাখছে। তাঁদের খাদ্যাভ্যাস, কাজের শেষে বাড়িতে ফিরে দাওয়ায় দাঁড়িয়ে হাত পা ধুয়ে নেওয়ার অভ্যাস তাঁদের হাইজিন মজবুত রেখেছে। একজন গ্রাম্য ভারতীয় কখনও জুতো পরে খাবার ঘরে ঢোকে না, শোবার ঘরে তো কথাই নেই। অতি সাধারণ, ছোটখাটো বিষয় ভারতকে এগিয়ে রেখেছে। পশ্চিম তা মানতে চাইছে না। প্রত্যেকদিন একটি করে রিসার্চের ফলাফল বের হচ্ছে সেখান থেকে। মিডিয়ার হাতেও চলে আসছে সেইসব রিসার্চের খবর। স্বাভাবিক ভাবেই এই সবকটি রিসার্চেরই আয়তন খুব ছোট এবং সবকটি রিসার্চই সম্ভাবনার কথা বলছে।
মিডিয়ার জন্যে এই ধরনের সম্ভাবনাময় গবেষণার ফলাফল মশলা খবর হিসেবে অবতীর্ণ হচ্ছে। আর ঘরে ঘরে বার্তা পৌঁছে যাচ্ছে। আজ যদি জানা যায় করোনা ১৩ ফুট লাফায়, কাল জানা যাচ্ছে, ১৩ না ৪০ ফুট। আতঙ্কের চাষ হচ্ছে। মানুষের স্ট্রেস বাড়ছে। তাঁরা দিশাহীনতায় ভুগছেন। মিডিয়ার টিআরপি-ভিউয়ারশিপ বাড়ছে। নিজেকে পরিচ্ছন্ন রেখে আর দুই গজের দুরত্ব বজায় রেখে চলে করোনাকে ফাঁকি দেওয়া যায়, ভারতের গ্রাম তা দেখাচ্ছে।
শেখাচ্ছেও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news