Breaking News
Home / TRENDING / মোদী-দোভালের কূটনৈতিক চালে অস্বস্তিতে পাকিস্তান, বার্তা পৌঁছল ওয়াশিংটনেও

মোদী-দোভালের কূটনৈতিক চালে অস্বস্তিতে পাকিস্তান, বার্তা পৌঁছল ওয়াশিংটনেও

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা সংক্রমনের মধ্যেও সীমান্তে সন্ত্রাস চালাচ্ছে পাকিস্তান। শুধু তাই নয় ভুয়ো ভিডিও ছড়িয়ে হেয় করার চেষ্টা করছে ভারতকে। এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমে পাক অধিকৃত কাশ্মীরের ওয়েদার রিপোর্ট দেওয়া চালু করে পাকিস্তানকে মুখের মত জবাব দেওয়া গিয়েছে বলে মনে করছেন কূটনীতিবিদরা। এই পুরো পরিকল্পনাই ছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval)। মাস তিনেক আগে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অর্থাৎ ‘র’, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার রাজিন্দর খান্না, ভারতীয় গোয়ান্দা দফতর সবার আলোচনাতেই পরিকল্পনা বাস্তবায়িত হয়। গত সপ্তাহে এর চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়।

এই সপ্তাহেই দুরদর্শনের খবরে পাক অধিকৃত কাশ্মীর এবং গিলগিটের মীরপুর এবং মুজ্জাফরাবাদ এর আবহাওয়ার খবর ঢুকিয়ে দেওয়া হয়। শুধু তাই নয় কিছু প্রাইভেট চ্যানেলও বলেছে যে তাঁরা এই এলাকার খবর নিজেদের বুলেটিনে দেখাবে। দূরদর্শনকে ওয়েদার ম্যাপও ব্যবহার করত বলা হয়েছে যা সমগ্র জম্মু এবং কাশ্মীরের। (Jammu & Kashmir) আবহাওয়ার খবর বলবে। কূটনৈতিকদের মতে পাকিস্তান এবং তাঁর সহযোগীদের এই পদক্ষেপ কড়া বার্তা দেবে যে তাঁরা ভারতের জমি অধিকার করে বসে আছে। শুধু তাই নয় এই এলাকার মানুষও যে আসলে পাকিস্তানের রাজনৈতিক চালের শিকার সেই বার্তাও এখানে পৌঁছবে দ্রুত।

টিভির পর্দায় ওয়েদার ম্যাপ এখানকার মানুষদেরও বোঝাবে যে পাকিস্তান কীভাবে তাঁদের মানবিক অধিকার কেড়ে নিচ্ছে।শুধু তাই নয়, অনেকেই মনে করছেন এই পদক্ষেপ প্রকারান্তরে আমেরিকাকেও এই বার্তা দেবে যে তাঁরা যেন ভারতের আভ্যন্তরীন ব্যাপারে নাক গলিয়ে কারও পক্ষ না নেয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *