চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
টুইট করে কেন্দ্রীয় সরকারের পাঠানো খাদ্য সামগ্রীর পরিমাণ প্রকাশ করে দিলেন সেবক রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। শনিবার সকালে বেশ কয়েকটি টুইট করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। একটি টুইটে তিনি লেখেন, “আপনার রাজ্যপাল আপনার সেবক প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে ৪,৭৮,০০০ মেট্রিক টন চাল বিনামূল্যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছেন। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন দিচ্ছেন: জনপ্রতি মাসিক ৫ কেজি চাল এবং পরিবারপ্রতি মাসিক এক কেজি ডাল।”
https://twitter.com/jdhankhar1/status/1258999446097940480?s=19
আরও একটি টুইটে রাজ্যপাল লেখেন, “বিনামূল্যে ৪,৭৮,০০০ মেট্রিক টন চাল ছাড়াও কেন্দ্রীয় সরকার বিনামূল্যে ১২,৮০০ মেট্রিক টন ডাল পাঠিয়েছেন, যার মধ্যে পশ্চিমবঙ্গ ১০,৮০০ মেট্রিক টন ইতিমধ্যেই পেয়ে গেছে। বাকি মুগ ডালের সরবরাহ আগামী সপ্তাহে শুরু হয়ে মে মাসের শেষের মধ্যে সম্পুর্ন হয়ে যাবে।” প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার কেন্দ্রীয় সরকারের খাদ্য সামগ্রী এ রাজ্যের মানুষকে কেটে দিচ্ছেন না। সম্প্রতি টুইট করে এমনই অভিযোগ করেছিলেন রাজ্যপাল।
করে বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ানের (Rambilas Paswan) সঙ্গে ফোনে কথা বলেছিলেন। জেনে ছিলেন কেন্দ্রীয় সরকার ঠিক কি পরিমাণ খাদ্য সামগ্রী পশ্চিমবঙ্গের দিতে চাইছে। অবশেষে রাজ্য সরকারও কেন্দ্রীয় সরকারের পাঠানো সামগ্রী গ্রহণ করতে সম্মত হয়েছে। কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। মনে করা হচ্ছে, সেই দুর্নীতির বিষ দাঁত গোড়াতে ভাঙতেই খাদ্যসামগ্রীর পরিমাণ টুইট করে রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news