Breaking News
Home / TRENDING / আজমেঢ় শরিফ ফেরত চারজন করোনা আক্রান্ত মালদহে

আজমেঢ় শরিফ ফেরত চারজন করোনা আক্রান্ত মালদহে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রথম শ্রমিক ট্রেনে করে পশ্চিমবঙ্গে এসেছিলেন তারা। রাজস্থানের আজমির শরীফ থেকে আসা মালদহের হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের চারজনের শরীরে নভেল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ধরা পড়েছে। রাজস্থানের আজমের থেকে বিশেষ ট্রেনে মালদহে ফেরেন তাঁরা। জেলা স্বাস্থ্যদফতর ওই চারজনকে চিহ্নিত করে বিশেষ অ্যাম্বুল্যান্সে শুক্রবার রাতেই পুরাতন মালদহের কোভিড হাসপাতালে ভর্তি করে। এই নিয়ে মালদহ জেলায় মোট ৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। 

অন্তত ২০ জন আধিকারিক তাঁদের সংস্পর্শে আসেন। ওই আধিকারিকদের প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মালদহে করোনা আক্রান্ত মোট ৭ জন। মালদহ মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, শুক্রবার যাঁদের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে, তাঁরা দু’দিন আগে রাজস্থানের আজমেঢ় থেকে সরকারি উদ্যোগে বাড়ি ফিরে এসেছেন। করোনা ভাইরাসের আতঙ্ক দেখা দেওয়ায় হরিশ্চন্দ্রপুরের মানুষ বেজায় ক্ষুব্ধ প্রশাসনের উপর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *