নীল বণিক:
তেসরা এপ্রিল রাজ্যে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এপ্রিলের গরমে রাজ্যের নির্বাচনী উত্তাপ বাড়াতে ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী। শনিবার আলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে দলের কার্যকারিনী সভায় এই ঘোষণা করা হয়। এছারাও এপ্রিলে রাজ্যে ভোট প্রচারে সভা করতে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গোটা এপ্রিল মাসজুড়ে তিনি রাজ্যে চারটি সভা করবেন। জানা গিয়েছে, অমিত শাহ দক্ষিণ কলকাতায় বা যাদবপুরে একটি সভা করতে পারেন। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হয়ে একটি সভা করতে পারেন বিজেপি সভাপতি।
দলীয় সূত্রে আরও খবর, উত্তর মালদহ ও রায়গঞ্জেও বিজেপির প্রচারে সভা করতে পারেন অমিত শাহ। প্রধানমন্ত্রীর সভা সফল করতে এখন থেকেই প্রচার শুরু করার কথা দলের কার্যকারিনী বৈঠকে জানিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া ব্রিগেডে সভার জন্য রাজ্য বিজেপি সবরকম প্রস্তুুতি নিতে শুরু করবে বলে জানিয়েছেন তিনি।
ব্রিগেডের সভার জন্য অনুমতি নিতে সোমবার রাজ্য বিজেপি সেনাকে চিঠি দেবে বলে জানান হয়েছে এদিন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news