ওয়েব ডেস্ক:
উত্তপ্ত পরিবেশেও সৌজন্য দেখালেন নরেন্দ্র মোদী। পড়শি পাকিস্তানকে তাদের জাতীয় দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরপক্ষে কাজে যাই করুন, ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গ্রহণ করে মুখে পালটা ধন্যবাদ জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
উল্লেখ্য, ২৩ মার্চ পাকিস্তানের গণতান্ত্রিক দিবস। এই দিনটিকে পাকিস্তানে জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। এই বিশেষ দিনে প্রতিবেশি দেশকে শুভেচ্ছা জানান মোদী। নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, “পাকিস্তান ন্যাশনাল ডে-তে ওই দেশের সমস্ত নাগরিককে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’ তবে সৌজন্য বার্তায় ভারতের প্রধানমন্ত্রী এইসঙ্গে মনে করিয়ে দেন, ‘উপমহাদেশের মানুষের এই মুহূর্তে উচিত গণতন্ত্র বাঁচাতে, শান্তি এবং উন্নতির জন্য হাতে হাত মিলিয়ে কাজ করা।” একই সঙ্গে সন্ত্রাস এবং হিংসা মোকাবিলায় ভারতীয় উপমহাদেশের সব রাষ্ট্রশক্তিকে একসঙ্গে কাজ করার বার্তা দেন মোদী।
Pakistan PM Imran Khan: Received message from PM Modi,"I extend my greetings&best wishes to ppl of Pak on Pakistan National Day. It's time that ppl of Sub-continent work together for democratic,peaceful,progressive&prosperous region, in an atmosphere free of terror and violence" pic.twitter.com/w9MXv1bpnj
— ANI (@ANI) March 22, 2019
ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাবে পাক প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করেন, “আমাদের দেশবাসীর প্রতি ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তাকে স্বাগত জানাচ্ছি। আমরা পাকিস্তান দিবস পালন করি ভারতের সঙ্গে যাতে সম্পর্ক আরও মজবুত হয় এবং সব বিষয়ে সমঝাতার রাস্তা যাতে সুগম হয়।” পাশপাশি সাম্প্রতিক ভারত-পাক উত্তেজনাকে মনে করিয়ে দিয়ে ইমরান লেখেন, “মূলত কাশ্মীর সমস্যার সমাধান করে শান্তি এবং উন্নতির পথে এই দুই দেশ আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”
অর্থাৎ, একদিকে যেমন হাজার অস্বস্তির পরিবেশ সত্ত্বেও মোদী ভুললেন প্রতিবেশির প্রতি সৌজন্য, তেমনি হাতেকলমে যাই করুন, পাক প্রধানমন্ত্রীর শান্তির বাণী অব্যাহত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news