Breaking News
Home / TRENDING / শপথ নিলেন দেশের প্রথম ‘লোকপাল’ পিনাকীচন্দ্র ঘোষ

শপথ নিলেন দেশের প্রথম ‘লোকপাল’ পিনাকীচন্দ্র ঘোষ

ওয়েব ডেস্ক:

দেশের প্রথম ‘লোকপাল’ হিসেবে শপথ নিলেন পিনাকীচন্দ্র ঘোষ।

আগেই জানা গিয়েছিল যে দেশের প্রথম ‘লোকপাল’ পদে বসতে চলেছেন বাঙালি বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ। সেই মতোই শনিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষকে লোকপাল পদে নিয়োগের ঘোষণা গত ১৯ মার্চ হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত সিলেকশন প্যানেলের অনুমোদনেই তাঁকে এই পদে নিয়োগ করা হয়। বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ লোকপাল চেয়ারম্যান হিসেবে থাকবেন, তাঁর সঙ্গে লোকপালে কাজ করবেন আরও চার বিচারপতি। বিচারপতিরা ছাড়াও আরও চারজনকে কমিটিতে রাখা হয়েছে। বিচারপতি দীলিপ বি ভোসলে, বিচারপতি প্রদীপ কুমার মোহান্তি, বিচারপতি অভিলাস কুমারী, বিচারপতি অজয় কুমার ত্রিপাঠী ছাড়াও রয়েছেন দীনেশ কুমার জৈন, অর্চনা রামসুন্দরম, মহেন্দর সিং, ইন্দ্রজিৎ প্রসাদ গৌতম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *